দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দুটি বস্তু নিষ্ক্রিয় করার সময় বিকট বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।
তিনি জানান, রাত ৭টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার খবর পেয়ে থানা পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে যায়। এ পর্যন্ত দুটি বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয় করা হয়েছে। আরও সন্দেহজনক বস্তু পরীক্ষা ও নিষ্ক্রিয় করার কাজ চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, সন্ধ্যার পর কে বা কারা স্টেশনের নিচে এসব বোমা সদৃশ বস্তু রেখে যায়। প্রাথমিকভাবে এগুলো বোমা নাকি ককটেল—তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিষ্ক্রিয় করা দুটি বস্তুর ভেতরে ডিটোনেটর পাওয়া গেছে এবং তাতে শক্তিশালী বিস্ফোরক ছিল।
ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন তদন্তসংশ্লিষ্টরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এমএস/